Skip to content

শাহরুখকে জরিমানা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ঘটনা প্রায় এক বছর আগের। সমপ্রতি জানা গেল ভারতের তথ্য অধিকার কেন্দ্রের এক কর্মীর বরাত দিয়ে। ২০১৪ সালের শেষের দিকে মুম্বাইয়ে নিজের বাংলো মান্নতের সামনে একটি ঢালু রাস্তা বানান শাহরুখ খান। মুম্বাইয়ের বান্দ্রা বাসস্টপের কাছে এইচকে ভব রোড ও মাউন্ট মেরি রোডের সংযোগস্থলে মিউনিসিপ্যাল করপোরেশনের বেশ কিছুটা জায়গাজুড়ে এই রাস্তা। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে বানিয়েছেন রাস্তাটি। এর কারণে বিখ্যাত মাউন্ট মেরি চার্চে আসা দর্শনার্থীদের নাকি সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। ভেঙে ফেলে সেই রাস্তা। আর রাস্তা ভাঙার খরচ হিসেবে বলিউড বাদশাকে দিতে হয় এক লাখ ৯৪ হাজার রুপি জরিমানা। সাত দিনের নোটিশে জরিমানার টাকা জমা দিতে বলা হয় ‘দিলওয়ালে’ তারকাকে। তবে জরিমানা পরিশোধ করতে একটুও সময় নেননি শাহরুখ। ২০১৫ সালের ১১ মার্চ একটি চেক দিয়ে পুরো বিষয়টি নিষ্পত্তি করতে অনুরোধ জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫