Skip to content

ব্যাংকের নিরাপত্তায় ঘাটতি থাকলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা বেহাত হওয়ার ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এতে কোনো ব্যাংকের যদি নিরাপ্তাজনিত কোনো দুর্বলতা পাওয়া যায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শনিবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে ইস্টার্ন ব্যাংকের বুথ থেকে টাকা চুরির ঘটানা সম্মন্ধে জানতে চাইলে তিনি এ কথা জানান।

ডেপুটি গভর্নর বলেন, ‘আমানত গেলে তা অবশ্যই উদ্বেগের কারণ। তদন্ত না হলে বুঝা যাবে না আসলে কি ঘটেছে বা কিভাবে ঘটেছে ঘটনাটি। এর জন্য ব্যাংক নিজেদের মত করে তদন্ত করছে। কেন্দ্রীয় ব্যাংকও তদন্ত করছে। কেন্দ্রীয় ব্যাংকের আলাদা করে কোনো তদন্ত কমিটি গঠন করতে হয় না। কারণ যখনই ব্যাংখগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটে সেটাকে খুঁজে বের করার জন্য সবসময় অন সাইড ইন্সপেকশন করার জন্য টিম রয়েছে। আলাদা কমিটি করার প্রয়োজন পড়ে না।’

তিনি জানান, বুথ ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সবগুলো ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে তাদেরকে সতর্ক করা হয়েছে। যাতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে পারে। তদন্তের পর দায়ী হিসেবে যাদের পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘কোন ব্যাংকেরও যদি নিরাপত্তাজনিত ঘাটতি আমরা খুঁজে পাই তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ডধারী অন্তত ২১ জন গ্রাহকের হিসাব থেকে টাকা উধাও হওয়ার ঘটনা ঘটার অভিযোগ পাওয়া যায়। এর পর এ বিষয়ে সব ব্যাংকের জন্য সতর্কতা জারি করে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব এটিএম বুথ ছাড়া অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সুযোগ সাময়িকভাবে স্থগিত করে দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫