Skip to content

ঝিনাইদহে বসন্ত বরণ উদযাপন

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
বসন্তকে বরণ করার জন্য ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমি নানা কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে শনিবার সন্ধায় পৌরপার্কে অংকুর ন্যাট্য একাডেমী পিঠা মেলার আয়োজন করে ও বাসন্তী রংয়ের শাড়ি, পাঞ্জাবী ও ফতুয়া পড়ে শিশু, কিশোর, নারী ও পুরুষেরা নেচে গেয়ে মাথায় ফুল নিয়ে আনন্দ করতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার মোসলেম আলী, নাজিম উদ্দিন জুলিয়াস, সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, সাংবাদিক জাহিদুর রহমান তারিক, আশরাফুল আলম, রেজাউল ইসলাম রেজা, জেসমিন আক্তার, আব্দুল মতিন, মীর আব্দুল মান্নান, ইসাহক আলী প্রমুখ। সার্বিক সহযোগিতা করেন অংকুর নাট্য একাডেমির সাধারন সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। গাছে গাছে রং বেরং এর ফুল ও কোকিলের মধুর সুর জানান দিচ্ছে বসন্ত এসেছে। আর এই বসন্তের প্রথম দিনে সন্ধায় গান পরিবেশীত হয়। মেলায় ১৮ টি স্টল দেওয়া হয়। এ মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পিঠা ফাল্গুনী, পাটিসাপটা, পাকান, চিতই, ধুপি, জামাই ভাজন, কুমকুমসহ বিভিন্ন পিঠা স্থান পায়। মেলায় বিপুল সংখ্যক শিশু, কিশোর, নারী ও পুরুষের সমাগম ঘটে। পরে মেলা প্রাঙ্গনে নাচ, গান ও কবিতা আবৃতির মধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয় ও বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫