Skip to content

রাজধানীর উত্তরায় অপহৃত শিশু উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ৬ বছর বয়সী অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়। প্রাথমিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনের কোনো এক সময়ে অপহৃত ওই শিশুকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

এ বিষয়ে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫