Skip to content

ইউপিতে দলের প্রার্থীদের প্রত্যয়ন করবেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যয়ন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি জানিয়েছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইউপি নির্বাচনে মনোনয়ন দানেরব্যাপরে দল থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ইসি সচিবালয়ে আসেন।

আগামী ২২ মার্চ দেশের ৭৫২ ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫