জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
নিাইদহের শৈলকুপা উপজেলার ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন কর্মসূচী এইড ফাউন্ডেশনের ড্রিম প্রকল্পের উদ্যোগে সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের সেবার মান উন্নয়নের জন্য স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়। যথাক্রমে ০৯/০২/১৬ তারিখে হরিহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১০/০২/১৬ তারিখে হিতামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১১/০২/১৬ তারিখে সোন্দাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ১৪/০২/১৬ তারিখে সাদুহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের ড্রিম প্রকল্পের এরিয়া ম্যানেজার এ্যাডঃ নাসির উদ্দিন বিশ্বাস। উক্ত কর্মসূচীতে ঝরেপড়া রোধে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃতকরণ, খেলার উপকরণ বিতরণ, সংম্বর্ধনা, র্যালী ও অভিভাবক সমাবেশ করা হয়। স্ব-স্ব প্রতিষ্ঠানের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহোদয়গণ উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন।সার্বিক ভাবে সহযোগিতা করেন ড্রিম প্রকল্পের জেসমিন আরা ও মাছুদ আহমেদ।
ঝিনাদহের ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়েস্কুল ইনরোলমেন্ট এ্যান্ড ক্যাম্পেইন
আপডেট :February 17, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
