Skip to content

সানিকে টক্কর দেবে পাকিস্তানি তহমিনা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: সানি লিওনির বাজার বুঝি এবার পড়ল। বলিপাড়ায় খাতা খুলতে চলেছেন তহমিনা আফজল। তহমিনা পেশায় পাকিস্তানি মডেল। দুই সন্তানের মা। কিছুদিন আগে বোল্ড লুকে নিজেকে মেলে ধরেছিলেন কয়েকটি মিউজিক ভিডিওয়ে। তার পরই পেজ থ্রি-এর হত লিস্টে তহমিনা।

টিনসেলের খবর এই পাক সুন্দরী এবার বলিউডে পা রাখতে চলেছে। শরীরি আবেদনে তিনি নাকি কোনও অংশে কম যান না লিওনির থেকে। নিন্দুকেরা বলছেন, এতদিন ভাড়ে লক্ষ্মী আনতে যাঁদের কাছে তুরুপের তাস ছিল সানি, সেই প্রযোজক ও পরিচালকের দৃষ্টি নাকি তহমিনাতে আটকাবেই। তাই অনেকেই মনে করছেন বলিপাড়ায় সানির একা রাজত্বে ইতি পড়তে চলেছে।

তবে শুধু মডেল নয়, তহমিনার আরও একটি পরিচয় আছে। তিনি সফটবল প্লেয়ার। কিন্তু মডেলিং-এ নেশা থাকায় এ পথ বেছে নিয়েছেন তিনি। তহমিনার কথায়, “ নিজের সুন্দর শরীর দেখিয়ে আমি কোন ক্ষতি করছি বলে আমার মনে হয় না”।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫