Skip to content

গাজীপুরে ট্রাক চাপায় নিরাপত্তা কর্মী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সাঈদুর রহমান (৩২) নামে পোশাক কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তিনি জামালপুরের চরিমাগুরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা- নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বুধবার রাতের ওই সময়ে কালিয়াকৈর-নবীনগর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে (সাঈদুর রহমান) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।ন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫