Skip to content

৩ লাখ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশের বিভিন্ন নদী থেকে প্রায় ৩ লাখ মিটার মাছ ধরার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-পরিচালক কমান্ডার (বিএন) এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি (বুধবার) দিনে ও রাতের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন নদীতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৯৯ হাজার ৩শ’ মিটার মাছ ধরার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার মারুফ।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল, চরঘেরা জাল এবং মশারি জাল।

জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫