Skip to content

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে থাকবে ৯ হাজার পুলিশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার জন্য পোশাকধারী ৮ হাজার পুলিশ ও সাদা পোশাকে ১ হাজার পুলিশ সদস্য উপস্থিত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিরাপত্তার জন্য সিসিটিভি, ওয়ার্চ টাওয়ার, আর্চওয়ে থাকবে এবং শাহবাগে কন্ট্রোল রুম থাকবে। ঢাকা শহরের নিরাপত্তার জন্য ২০ হাজার পুলিশ সদস্য থাকবে।

তিনি জানান, শহীদ মিনার রাত ১টা পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধদলীয় নেত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকবে। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া যদি রাত ১টার মধ্যে শহীদ মিনারে আসতে চান, তাহলে উনাকে পূর্ব অনুমতি নিতে হবে।’

জননিরাপত্তার জন্য ওইদিন শহীদ মিনার এলাকায় মিছিল, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

অন্যদিকে শহীদ মিনার থেকে আজিমপুর কবরস্থান যাওয়া এবং আজিমপুর কবরস্থান থেকে শহীদ মিনারে আসার জন্য আলাদা রাস্তা করে দেয়া হবে বলেও জানান তিনি। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫