Skip to content

সাভারে ব্যাংকে ডাকাতের চেষ্টা, র‌্যাবের গুলিতে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : সাভারে ধামরাই বাজারে অবস্থিত সোনালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ (৪০) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক রুম্মন মাহমুদ।

এ ছাড়া আটককৃতরা হলো- বাদশা মিয়া (৩৫), সবুজ (৬৫), রিয়াজুল ইসলাম (৩৭), শিলা (২৮) ও রুমানা (২৫)।

এরা সবাই গত ৩ মাস আগে ব্যাংকটির উপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকুরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ধামরাই বাজারে চারতলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে তারা ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায়।

এ সময় র‌্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা চালায়। এবং র‌্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামের এক ডাকাত সদস্য নিহত হয় এবং দুই নারীসহ আটক করা ৫ জনকে।

র‌্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিন মাসে আগে ডাকাত সদস্যরা সোনালী ব্যাংকের ওই শাখার উপরের তৃতীয় তলার ফ্লোরটিতে নিজেরদের পোশাক কারখানার চাকুরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। এরপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫