ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে ১০ টি স্টলে প্রদর্শণ করা হয় নকশী, নয়ন তারা, গোলাপ, কুলি, তত্তি, হৃদয় হরণ, চরকি, চুই, বড়াসহ প্রায় ৮০ প্রকার পিঠা। এর আগে জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ মেলার উদ্বোধন করেন। এসময় পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মেহের নিগার আক্তার, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বর্তমান প্রজন্মের কাছে বাঙ্গালীর ঐতিহ্য তুলে ধরা ও জেলার পুলিশ সদস্যদের ব্যস্ততার মাঝে একটু বিনোদনের খোঁজে এ আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা। পিঠা উৎসব শেষে বিজয়ী স্টলকে পুরষ্কার প্রদান করা হয়। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
ঝিনাইদহ পুলিশ নারী কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত
আপডেট :February 20, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
