Skip to content

গাজীপুরে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: জেলার কামারজুরি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিটি করপোরেশনের সরকার দলীয় দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে কাউন্সিলর সানাউর রহমানসহ বেশ কয়েকজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, পুলিশের বহনকারী গাড়িসহ অন্তত ৮টি গাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় একটি কারখানার কাঁচ ও আসবাবপত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও তার সমর্থকদের সঙ্গে অপর কাউন্সিলর সানাউর রহমানের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় দুই কাউন্সিলর সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে চড়াও হন। সংঘর্ষ চলাকালে কাউন্সিলর সানাউর রহমানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর ও স্থানীয় এম স্কয়ার সোয়েটার কারখানার কাঁচ ও আবসাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় ৫টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশ বহনকারী গাড়িসহ ৮টি গাড়ি ভাঙচুর করা হয়। দুইপক্ষের সংঘর্ষে বন্ধ হয়ে যায় দোকানপাট ও বিপনী বিতান।

স্থানীয় লোকজনের মধ্যে দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫