Skip to content

বিয়ের ছবি নিলামে তুলবেন প্রীতি

বিনোদন ডেস্ক ॥

হলিউড দম্পতি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি ও জর্জ ক্লুনি-আমাল আলামুদ্দিনের মতো নিজের বিয়ের ছবি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শিগগিরই তিনি বিয়ে করবেন প্রেমিক জেনে গুডেনাফকে।

চ্যারিটির জন্যই ভবিষ্যতের দম্পতি প্রীতি-জেনে এমন পরিকল্পনা করেছেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে পারিবারিকভাবে। দু’জনই আনন্দময় মুহূর্তটি উদযাপন করতে চান সুবিধাবঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে।

প্রীতি ও জেনের বিয়ের সাক্ষী হতে পারবে শুধু পরিবার ও ঘনিষ্ঠরা। বাকিরা এসব মুহূর্ত দেখতে চাইলে দরদাম করে কিনতে হবে নিলামে। ছবিগেুলো বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে শিশু শিক্ষা ও বৃদ্ধাশ্রমের সহায়তায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫