ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ২৬ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদের নেতৃত্বে এসআই শংকরের মোবাইল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় ঢাকাগামী একটি মোটর সাইকেলকে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় মোটরসাইকেল আরোহীরা একটি ব্যাগ ফেলে চলে যায়। পরে পুলিশ ব্যাগটি থেকে ২৬ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করে। এটি চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবার বড় চালান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চৌদ্দগ্রামে ২৬ হাজার ইয়াবা উদ্ধার
আপডেট :February 20, 2016
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
