Skip to content

পাকা চুল তুলতে নেই!

লাইফস্টাইল ডেস্ক ॥

ঢাকা: ‘পাকা চুল তুললে আরো বেশি চুল পেকে যায়।’ এই কথাটা জীবনে কতবার শুনেছেন? সত্যিই কি এমনটা হয়? চিকিত্সকরা কিছু তেমনটা বলছেন না। তাঁদের মতে এটা পুরোটাই মিথ্যা! তবে সেই আনন্দে যত খুশি পাকা চুল তুলতে যাবেন না যেন। জানি আরাম লাগে ঠিকই তবে পাকা চুল তুলতে বারণ করার পেছনে রয়েছে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। হেয়ার রেস্টোরেশন সার্জন রবার্ট ডরিন জানাচ্ছেন, যখনই আমরা মাথা থেকে চুল টেনে তুলি বা ভুরু তুলি তখনই চুলের কিছুটা ক্ষতি হয়। চুলের বৃদ্ধির প্যাটার্ন বদলে যায়। ফলে নতুন গজানো চুল আগের থেকে রুক্ষ হতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। সেই কারণেই পাকা চুল তুলতে বারণ করা হয়। কী বুঝলেন পড়ে? পাকা চুল তুললে চুল আরও পেকে যাবে না ঠিকই তবে চুল উঠে যাক সেটা নিশ্চয়ই চান না? তাই টাক হতে না চাইলে আজই ছাড়ুন এই বদঅভ্যাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫