স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গত সাত বছরে দেশকে একটি মর্যাদার আসনে এনে দিতে পেরেছি, দেশের মানুষের ভেতর মর্যাদাবোধ তৈরি করে দিতে পেরেছি, এটাই আমাদের বড় অর্জন। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদক বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে তাদের সম্মাননা তুলে দিয়ে শেখ হাসিনা বলেনম আমি আশা করি আপনাদের মাধ্যমে দেশের মর্যাদা আরও বাড়বে। ভবিষ্যত প্রজন্স উজ্জিবিত হবে।
ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেশের মানুষের মধ্যে মর্যাদাবোধ ফিরিয়ে আনতে পেরেছি, তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে।
