Skip to content

সৌদি আরবে একই পরিবারের সদস্য ৪ বাংলাদেশি নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

রিয়াদ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সদস্য চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতদের ঘনিষ্ঠজন সৌদি আরব প্রবাসী আব্দুল হালিম বাংলানিউজকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে রিয়াদে ফেরার পথে শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে আল খাঁচরা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন, যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগীনা সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ (১৮)।

গুরুতর আহত সাইফুল ইসলামসহ বাকি ৩ জনকে আল গুয়াইয়া হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫