Skip to content

কালিয়াকৈরে কারল সুরিচালা টি-২০ প্রিমিয়ার লিগের উদ্বোধন

তুহিন আহামেদ ॥
গাজীপুর : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে কারল সুরিচালা টি-২০ প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব মাঠে কালিয়াকৈর পৌর যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সাঈদ সরকার, সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হেসেন, সাংবাদিক তুহিন আহামেদ, আলমগীর হোসেন ও তুহিন মোল্লা প্রমুখ।
কারল সুরিচালা টি-২০ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চান্দরা ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও এস এফ জিন্স লিমিটেড। এছাড়া লিগে মোট ১৬ দল খেলায় অংশগ্রহণ করবে।
এর আগে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আমন্ত্রিত অতিথিগণ সহ এলাকাবাসি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫