Skip to content

শাহজালালে ৫০ লাখ টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ প্রসাধনী, যৌন উত্তেজক ওষুধসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ। আটক করা হয়েছে এক যাত্রীকে। রবিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আটক করা ওই যাত্রীর নাম মির্জা সাদেক। বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি এয়ার এশিয়ার একটি বিমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্রসাধনী দ্রব্য, যৌন উত্তেজক ওষুধ, তামাক, ৩০টি স্মার্টফোন ও চারটি ডিএসএলআর ক্যামেরা জব্দ করা হয়েছে।

ঢাকার শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রী সাদেককে তাঁদের সন্দেহ হয়। এ সময় তার মালামাল তল্লাশি করে এসব জিনিস জব্দ করা হয়। সাদেক আরব আমিরাতে নিয়মিত যাতায়াত করে আসছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫