Skip to content

ক্রাইসচার্চে চালকের আসনে অজিরা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ক্রাইসচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ধুঁকছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে ১২১ রান করতেই চার উইকেট হারিয়েছে কিউইরা। দলটি এখনও অজিদের থেকে ১৪ রানে পিছিয়ে রয়েছে।

নিউজিল্যান্ড-৩৭০ ও ১২১/৪ (৪৪ ওভার)
অস্ট্রেলিয়া-৫০৫

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৫০৫ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধে করতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ৩৯ রান করে আউট হন ওপেনার টম ল্যাথাম। তবে ৪৫ রান করে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

আর বিদায়ী টেস্টে ক্যারিয়ারের শেষ ইনিংসে ২৫ রান করে জস হ্যাজেলউডের শিকার হয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। তিনি ২৭ বলে তিন চার ও একটি ছক্কা হাকান। প্রথম ইনিংসে কিউই এ অধিনায়ক ১৪৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। যেখানে ৫৪ বলে টেস্টে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছিলেন এ ডানহাতি।

এর আগে ৩৬৩ রানে চার উইকেট হারানো অজিরা তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে। দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস ৬০ ও নাথান লিওন করেন ৩৩ রান। এদিন দলটি আরও ১৪২ রান করে সবকটি উইকেট হারায়।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয়টি উইকেট পান নেল ওয়াগনার। আর দুটি উইকেট লাভ করেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পান কোর অ্যান্ডারসন ও উইলিয়ামসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫