Skip to content

কালিয়াকৈরে ডোবা থেকে মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ডোবা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালামপুর এলাকার গজারী বনের পাশে এক ডোবা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, সকালে ওই এলাকার লোকজন ডোবার মধ্যে মোটরসাইকেলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কালো রঙের পালসার মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন মোটরসাইকেলটি পানিতে ডুবে থাকায় অকেজো হয়ে গেছে।

ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটি চুরির পর চোরচক্র এটি ফেলে রেখে গেছে।

গত মাসে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলসহ প্রায় ১৫-১৬টি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫