Skip to content

সোনমের ‘নির্জা’ দেখে বাবা যা বললেন

বিনোদন ডেস্ক ॥

নির্জা ভানোতের জীবনের সত্যি ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘নির্জা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে এটি। ছবিতে অভিনয়ের সুবাদে সকলের প্রশংসা কুঁড়িয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তবে বাবা অনিল কাপুরকে খুশি করতে পারেননি তিনি।

গতকাল (২১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের লালগালিচায় বর্ষীয়ান এই অভিনেতা জানান, সোনমের এখনও অনেক উন্নতির প্রয়োজন।

৫৯ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘পৃথিবীর যে কেউ সেরা অভিনেতা বা অভিনেত্রী হোক না কেনো তাকে সবসময় শিক্ষা গ্রহণ করতে হয়। এমনটা সোনমের ক্ষেত্রেও। তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়ে কতোটা প্রশংসা পেয়েছেন এবং তাকে অন্যরা কি বললো এটি কোনো বিষয় নয়, আমার মনে হয় তার এখনও অনেক উন্নতি প্রয়োজন।’

তিনি আরও জানান, ‘একজন অভিনেতা সবসময় ছাত্র। অভিনয় শিক্ষা অনেকটা সমুদ্রের গভীরতার মতো। যা তুমি কখনও সম্পূর্ণভাবে শোষণ করতে পারবে না। নিজেকে ভালোভাবে তৈরি করার জন্য একজন অভিনেতার সবসময় শিক্ষার প্রয়োজন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫