স্টাফ রিপোর্টার ॥
জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারে ‘ডি’ ইউনিটের বিষয়ভিত্তিক ১০ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘ডি’ ইউনিটের মানবিক শাখার অপেক্ষমান মেধাক্রম ৪৬৮ থেকে ৫৫৩ পর্যন্ত, বিজ্ঞান শাখার অপেক্ষমান মেধাক্রম ৩৫ এবং বাণিজ্য ও অন্যান্য শাখার অপেক্ষমান মেধাক্রম ৮২ থেকে ৮৬ পর্যন্ত প্রার্থীগণ ১০ম মেধা তালিকায় মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ১০ম মেধা তালিকায় মনোনীত প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
