Skip to content

ঝিনাইদহে ডেইলী স্টারের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন !

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে একের পর এক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। মঙ্গলবার বেলা ১২ টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর সভাপতিত্বে মানবন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিউ এইজের জেলা প্রতিনিধি দেলোয়ার কবীর, মানবজমিনের আমিনুর রহমান লিটন, ডেইলি স্টারের প্রতিনিধি আজিবর রহমান, বাংলানিউজ ২৪ ডটকমের রবিউল ইসলাম, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, সাংবাদিক জাহিদুর রহমান তারিক,শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহফুজ আনামের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫