Skip to content

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টাবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

হতাহতদের নাম-পরিচয় এখনও জানায়নি কর্তৃপক্ষ। তবে তাদের প্রত্যেকের বয়স ২০ বছর বা তার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত করছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ক্যান্টাবুরি সড়ক ধরে দ্রুতগতিতে চলার সময় একটি গাড়ি টেলিগ্রাফ সংযোগের একটি খুঁটিতে আঘাত হানে। এ সময় আরও দু’টি গাড়ি একই গতিতে চলছিল।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অন্তত ১০ জন উদ্ধারকারীও সেখানে পৌঁছান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫