Skip to content

আবারও শর্ট ফিল্মে রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: সুজয় ঘোষের ‘অহল্যা’ প্রশংসা কুড়িয়েছিল অনেক। ছবির কুশীলব সৌমিত্র চট্টোপাধ্যায়, টোটো, রাধিকা আপ্তে—সবাই অভিনয়ে একে অন্যকে ছাপিয়ে গিয়েছিলেন। আবারও স্বল্পদৈঘ্যের ছবিতে অভিনয় করছেন ‘বদলাপুর’খ্যাত অভিনেত্রী রাধিকা।

ছবিটির নাম ‘কৃতী’। ছবিটির পরিচালক শিরিষ কুন্দের। এতে ৩০ বছরের রাধিকার বিপরীতে রয়েছেন মনোজ বাজপেয়ী। থাকছেন নেহা শর্মাও।

‘কৃতী’ দিয়েই শর্ট ফিল্মে হাতেখড়ি হচ্ছে পরিচালক শিরিষ কুন্দেরের। ২০০৬ সালে ‘জান-ই-মান’ ছবি দিয়ে পরিচালনা শুরু তার।

এরইমধ্যে শুরু হয়ে গেছে ছবিটির শুটিং। ‘কৃতী’ মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল।

নিজের প্রথম শর্ট ফিল্ম নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক শিরিষ। ১৫ মিনিটের এই ছবিটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫