Skip to content

রাজধানীতে শিলাবৃষ্টিতে আহত ২০

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: শিলাবৃষ্টিতে রাজধানীতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডা’র নেতা-কর্মী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়।

আহতদের কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন, রেজাউল করিম, সাইফুল হক জুয়েল, প্রদীপ, সুমন মণ্ডল, সানজিদা, আকলিমা ও শিমুল খান।

ঢামেক পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, শহীদ মিনারে আহত ১৪ জন ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও ছয়-সাতজন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন।

প্রোভাইডা’র আহত কয়েকজন কর্মী জানান, বিভিন্ন দাবিতে তারা বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে আমরণ অনশন শুরু করেন। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের বেশ কয়েকজন আহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫