Skip to content

আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নির্মিত ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কেন্দ্রটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান।

তিনি আরো জানান, গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৪ মাসে (২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত) কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন করে। এরপর থেকেই এটিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫