Skip to content

কাপুররা হল মাফিয়া!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: নিজের শ্বশুরবাড়ির লোকেদের মাফিয়া বললেন নবাবজাদা সাইফ আলি খান! শুনে কেচ্ছার গন্ধে চনমন করে উঠেছিল সংবাদমাধ্যম। কিন্তু মিঞার কথা হেসেই উড়িয়ে দিলেন বিবি কারিনা। তাঁর খানদানকে মাফিয়া পরিবার বলল যে! কারিনা জানালেন, সাইফ প্রায়ই এসব বলে। আসলে কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠান মানেই এলাহি খানাপিনার বন্দোবস্ত। কম করে ৩০ রকমের পদ সাজানো থাকে টেবিলে। তার সঙ্গে অঢেল পানীয়। আর খাইয়ে হিসেবে বিখ্যাত কাপুরদের সবার নজর থাকে সেই দিকেই। বেপরোয়া পানভোজনই ওঁদের প্রিয় বদভ্যেস। যেমনটা দেখা যায় সিনেমায়, ইতালির মাফিয়া পরিবারের ভোজসভায়। গুষ্টিশুদ্ধু সবাই স্রেফ খানাপিনায় ব্যস্ত। তবে এই মাফিয়া পরিবারের সান্নিধ্যই তাঁর সবথেকে প্রিয়, কাছের মানুষরা সবাই এই মাফিয়ারাই, আদুরে গলায় বলেছেন কারিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫