Skip to content

রাজনীতিতে বিচার বিভাগকে টেনে আনবেন না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনারা (রাজনীতিবিদ) রাজনীতি করেন, আপত্তি নেই। কিন্তু রাজনীতির মধ্যে দিয়ে বিচার বিভাগকে টেনে আনবেন না।
তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে বিচার বিভাগকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ না করাই ভালো। বিচার বিভাগকে নিয়ে আপনাদের কটাক্ষ মন্তব্যে ব্যথিত হই। বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ব্যাখ্যা সংক্রান্ত মামলার শুনানিকালে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে মির্জা ফখরুলের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট না হয়ে পুনরায় তার হলফনামা বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি ফখরুলের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনি যদি মনে করেন, পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, বিচার বিভাগকে হেয় করে কোনো বক্তব্য দেয়ার মির্জা ফখরুলের উদ্দেশ্য ছিল না। তিনি এখনও বিচার বিভাগের প্রতি আস্থাশীল। তিনি আরও বলেন, সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিয়েছিলেন।
এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনাদের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে, এ ব্যপারে আপনারা তো কোনো সংশোধনী দেননি। তিনি আরও বলেন, আমরা যেসব রায় দেই। তা যে শতভাগ নির্ভুল হয়, তা বলব না। হিউম্যান বিং হিসেবে আমাদেরও ভুল হতে পারে। এরপর প্রধান বিচারপতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুলের বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামা আকারে দাখিলের জন্য তার আইনজীবীকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫