Skip to content

মেসিকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ফিফার বিচারে বর্ষসেরা হওয়ার নিরিখে লিওনেল মেসির পেছনেই থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যার দিক থেকে মেসিকে পেছনে ফেলেছেন রোনাল্ডো।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার ভক্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। এই গ্রহের কোনও অ্যাথলেট যে রেকর্ড গড়েননি রোনাল্ডো অবলীলায় সেই রেকর্ড গড়লেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সিআর সেভেনের ফলোয়ারের সংখ্যা ২০০ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ফেসবুকে রোনাল্ডোর ভক্তের সংখ্যা ১০৯.৭ মিলিয়ন। ইনস্টাগ্রামে ৪৯.৬ মিলিয়ন এবং টুইটারে ৪০.৭ মিলিয়ন। এই তিনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মিলিয়ে রোনাল্ডোর ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০,০৫৮,৪৯৪। এই সংখ্যাটি দিয়েছে হুকিট.কম।

রোনাল্ডোর ভক্তের সংখ্যা যেখানে ২০০ মিলিয়নের বেশি সেখানে মেসির ফলোয়ার ১২০.৮ মিলিয়ন। যদিও মেসির টুইটার অ্যাকাউন্টই নেই। মেসিই যখন তার ধারেপাশে নেই, তাহলে বাকিরা রোনাল্ডোর কাছে আসেন কীভাবে! বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন, কেভিন ডুরান্ট,স্টেফ কারিরা মিলিতভাবেও রোনাল্ডোর জনপ্রিয়তায় থাবা বসাতে পারেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫