Skip to content

পটুয়াখালীতে দুর্ঘটনায় বাসের চালক নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল ॥
পটুয়াখালীর লেবুখালীতে বাস ও তেলবাহী লরির চাপায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফয়সাল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চালক।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, লেবুখালী ফেরিঘাটে যাত্রীবাহী বাসটি হেলপার দারা পরিচালিত হচ্ছিল। চালক দেলোয়ার এসময় বাসটির পেছনে অবস্থান করছিলেন। এসময় বাসের পেছন থেকে তেলবাহী একটি লরি ধাক্কা দিলে দুই বাহনের চাপায় পিষ্ট হয়ে দেলোয়ারের মৃত্যু হয়।

বাসটি বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলো বলে জানান ওসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫