Skip to content

জাবি ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স এর নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাকসুদুর রহমান আবিরকে সভাপতি এবং মুশফিক-উস-সালেহীনকে সাধারণ সম্পাদক করে ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স এর (ডিএসই) নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের কার্যকালের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে যারা দায়িত্ব গ্রহণ করেছে, সহ-সভাপতি (বিতর্ক) মোকলেছুর রহমান ইরান, সহ-সভাপতি (প্রশাসন) শাহরিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) আরাফাত রহমান নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আকবর খান, কোষাধ্যক্ষ শারমিন আহসান মুনা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোশাররাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন ইমন, প্রেস ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুসা, সাংস্কৃতিক সম্পাদক সুলতানা জাহান মুন, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাফি আহমেদ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে, খুরশিদা জাহান মিতু, সারা ইসলাম রিতু, দীপ্তচন্দ্র ঘোষ, রেদোয়ান হোসেন খান, মেহেদী হাসান সুজন, সারোয়ার ইমরান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫