Skip to content

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮০তম জন্মবার্ষিকী

জেলা প্রতিনিধি, নড়াইল ॥
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী শুক্রবার। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে।

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রহন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানী, নূর মোহাম্মদ (মহিষখোলা) নগরে ১০টায় র‌্যালি, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় গার্ড অব অনার প্রদান, ১১টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহন করেন। বাবা মো. আমানত শেখ ও মা মোছা. জেন্নাতা খানমের আশা ছিল লেখাপড়া শিখে ছেলে জীবনে উন্নতি করবে। কিন্তু সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় ডানপিটে নূর মোহাম্মদের শিক্ষা জীবন শেষ হয়। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রেজিমেন্টে (ইপিআর) যোগদান করেন।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তিনি ৮নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন। ৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখযুদ্ধে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে সঙ্গীদের প্রাণ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন পাক হানাদারদের সঙ্গে। এই অসামান্য আত্মত্যাগের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫