Skip to content

জমি-বিরোধে ৭ শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ভারতের মহারাষ্ট্রে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাত শিশুসহ একই পরিবারের ১৪ জনকে হত্যা করেছে ওই পরিবারেরই এক সদস্য। ১৪ জনকে হত্যার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহারাষ্ট্রের তানে জেলার একটি বাড়িতে এ বর্বর হত্যাকাণ্ড ঘটে। নিহত ১৪ জনের মধ্যে সাত শিশু ছাড়াও ছয় নারী ছিলেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পরিবারের একে একে ১৪ জনকে গলাকেটে হত্যা করে ওই আত্মঘাতী। তবে, আঘাত পেলেও বেঁচে গেছেন এক নারী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ১৪ জনের নিথর মরদেহ উদ্ধার করে। সেসময় হত্যাকারীর ঝুলন্ত মরদেহও উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫