Skip to content

হেরে কপাল পুড়লো রিয়ালের

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: স্প্যানিশ লা লিগায় শিরোপা স্বপ্ন মোটামুটি শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। স্পেনের সফলতম দলটি নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।

এ হারের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরেই থাকতে হলো রিয়ালকে। ২৬ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোদের অর্জিত পয়েন্ট ৫৪। অপরদিকে, দুইয়ে থাকা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো এ ম্যাচে জয়ের ফলে রিয়ালের সমান ম্যাচ খেলে সংগ্রহ করলো ৫৮ পয়েন্ট।

শিরোপা দৌড়ে বার্সেলোনার থেকে অনেক পিছিয়ে থাকা রিয়াল তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য জানায় অ্যাতলেতিকোকে। ডার্বি ম্যাচে অ্যান্তোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে জয় নিয়ে ফেরে সিমিওন শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন এই ফরোয়ার্ড।

রিয়াল আর অ্যাতলেতিকোর চেয়ে একম্যাচ কম খেলা লুইস এনরিকের বার্সা সর্বোচ্চ ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫