Skip to content

সাভারে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

স্টাফ রিপোর্টার ॥

সাভার (ঢাকা): সাভারে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া চার প্রতারককে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- আনিছ (৩০), আলিম (৩৮), সেন্টু (৩৫), খবির উদ্দিন (৩২)।

সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আটক প্রতারকরা দীর্ঘ দিন ধরে সাভারের উলাইল ও আমিনবাজার এলাকায় বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণাকালে আমিনবাজার থেকে দু’জন ও উলাইল থেকে দু’জনকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, আটক চার জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫