Skip to content

আজই বিয়ে করছেন প্রীতি জিনতা!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: চুপিসারে বিয়েটা সেরেই ফেলছেন প্রীতি জিনতা। তাও আবার মাত্র কয়েক ঘণ্টা পরই। আজ সোমবার। পাত্র মার্কিনি যুবক জিন গুডএনাফ। বিয়েটাও হচ্ছে আমেরিকাতেই। এমনই দাবি বিশেষ একটি সূত্রের।
প্রথমে শোনা গিয়েছিল সময়টা এ বছরের এপ্রিল। তারপর খবর হয়, এপ্রিল নয়, জানুয়ারিতে বিয়ে করবেন কাল হো না হো গার্ল প্রীতি জিনতা। তবে, প্রতিবারই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ডিম্পল গার্ল’ বলেছিলেন, তাঁর বিয়ের খবর তিনি নিজের মুখেই দেবেন। তবে, এবার বলি দুনিয়ায় জোর খবর, এ বছর লিপ ইয়ারের দিনটিতেই বিয়ের পিঁড়িতে বসছেন সোলজার গার্ল। সে জন্যই দিনকয়েক আগে তিনি চলে গেছেন লস এঞ্জেলেসে। চলছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি।
১৮ মাস ধরে মার্কিনি যুবক জিন গুডএনাফের সঙ্গে ডেটিং করছেন প্রীতি। বেশ কয়েকটি ওচখ ম্যাচেও নাকি খেলার মাঠে তাঁকে সঙ্গ দিয়েছেন এই বিদেশি বয়ফ্রেন্ড। তবে, বিষয়টা তখন বিশেষ নজরে আসেনি সংবাদমাধ্যমের। একবার খবর চাউর হতেই বিয়ের দিনটা জানতে ব্যস্ত প্রীতি অনুরাগীরা। ‘জারা গার্ল’ও এককাট্টা। তাই তাঁর বিয়েটা সত্যিই সোমবার হচ্ছে কি না, তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
সূত্র: এই সময়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫