Skip to content

চোখ আটকে গেলো প্রিয়াঙ্কায়!

বিনোদন ডেস্ক ॥

অস্কারের লালগালিচায় দূতি ছড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে প্রাঙ্গনে তার উপস্থিতি নজর কেড়েছে সবার। তিনি এখন থিয়েটার অভ্যন্তরে অনুষ্ঠান উপভোগ করছেন।

এবারই প্রথম অস্কার আয়োজনে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা। এ আয়োজনে চলচ্চিত্র সম্পাদনা বিভাগের পুরস্কার দিতে মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে ছিলেন হলিউড অভিনেতা লিভ শ্রাইবার।

অস্কারের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন লেবানিজ ডিজাইনার জুহাইর মুরাদের নকশা করা সাদা গাউন। সঙ্গে আছে বেল্ট। অলঙ্কারগুলো লরেইন শোয়ার্তজ। জুতা জোড়ার ডিজাইনার জিমি চু। সব মিলিয়ে হলিউড রূপসীদের ছাড়িয়ে গেছে প্রিয়াঙ্কার সৌন্দর্য!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫