Skip to content

নগ্ন হয়ে ঘুমালে ঘুম ভালো হয় এবং যৌন ক্ষমতা বাড়ে !!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীদের কিন্তু এমনটাই দাবি। ঘুমতে যাওয়ার আগে নাকি সমস্ত জামা কাপড় খুলে ফেলাই ভাল। তাতে শুধু ঘুমই ভাল হবে না, উল্টে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। সুস্থ থাকবেন আপনি। কীভাবে? কী বলছেন বিশেষজ্ঞরা?

১) বয়স কমাতে এবং ত্বকের জেল্লা বাড়াতে কত কিছুই তো করেন। একবার এটাও ট্রাই করতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জামা-কাপড় ছাড়া ঘুমালে না কি ত্বকের জেল্লা বাড়ে। এজিং রোধ করে।

২) স্ট্রেস কমানোর এক অনবদ্য উপায় নাকি এটা। বিজ্ঞানীদের মতে, নগ্ন হয়ে ঘুমালে রক্তে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায়। স্ট্রেস কমে। রক্তচাপও নিয়ন্ত্রিত হয়।

৩) রোজ কি আপনি বিছানায় ছটফট করেন? তাহলে অবশ্যই এই ভাবে ঘুমিয়ে দেখতে পারেন। বিশেষজ্ঞরা তো তাই বলছে।

৪) রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতেও নাকি এর জুড়ি মেলা ভার। নগ্ন অবস্থায় ঘুমালে ঘুম গভীর হয়। যার জেরে রক্তে অক্সিটোসিন এবং কর্টিসলের মাত্রা বাড়ে। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়।

৫) ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয়ের দাবি, মেয়েরা যদি জামা-কাপড় না পরে ঘুমান, তা হলে তাঁদের যৌনাঙ্গে সংক্রমণের সম্ভাবনাও কমে যায়।

৬) আর ছেলেদের ক্ষেত্রে যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫