Skip to content

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ: ঝিনাইদহে একটি এসএমজি, একটি দোনলা শুটার গান ও ১০৮ রাউন্ড গুলিসহ বাদশা লস্কর (৪৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (০১ মার্চ) ভোর ৪টার দিকে শৈলকুপা উপজেলার বেসপুর গ্রামের মিলনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা লস্কর বেসপুর গ্রামের চাঁদ আলী লস্করের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, বাদশা লস্কর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে আসছিলেন। তিনি একই গ্রামের মিলনের বাড়িতে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫