Skip to content

বিনিয়োগ প্রস্তাব নিয়ে সৌদি আরবে শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব নিয়ে সৌদি আরব যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেখানে তিনি সৌদি শিল্প উদ্যোক্তা সংগঠন ‘কাউন্সিল অব সৌদি চেম্বার’র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে শিল্পমন্ত্রী সোমবার রাতেই সৌদি আরবের উদ্দেশে ফ্লাইট-ইউ ০৩৯ যোগে ঢাকা ত্যাগ করেছেন। বিএসটিআইর মহাপরিচালক ইকরামুল হক তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। এদিকে সৌদি সফরকালে আমির হোসেন আমু বিএসটিআই এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের মধ্যে মানবিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তিও স্বাক্ষর করবেন। আজ রিয়াদে এই চুক্তি সম্পাদিত হবে। শিল্প মন্ত্রণালয় সূত্র আরও জানায়, সফরকালে শিল্পমন্ত্রী সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তিনি সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সেবিক) এবং স্টিল ও মেটাল প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় মেডেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে পৃথকভাবে বৈঠকে মিলিত হবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫