Skip to content

শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: এশিয়া কাপের সপ্তম ম্যাচে মঙ্গলবার রাতে ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিতে ভারত চাইছে ফাইনাল নিশ্চিত করতে, অন্যদিকে শ্রীলঙ্কা চাইবে টুর্নামেন্টে টিতে থাকতে।

প্রথম দুই ম্যাচে জিতে ভারত অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। অন্যদিকে আরব আমিরাতের সঙ্গে জিতলেও বাংলাদেশের কাছে হেরে অনেকটা শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা।

আজ লঙ্কানদের হারাতে পারলেই ভারতের ফাইনাল অনেকটা নিশ্চিত হবে। না জিতলে আরব আমিরাতের জন্য অপেক্ষায় থাকতে হবে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা মাঠে আজ হেরে গেলে মালিঙ্গা বাহিনীর এশিয়া কাপে টিকে থাকার আশা প্রায় ক্ষীণ হয়ে যাবে। কারণ, শেষ প্রতিপক্ষ তাদের শক্তিশালী পাকিস্তান। এর আগে অবশ্য বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিলে তাদের আর আশা থাকবে না।

রাত সাড়ে সাতটায় খেলাটি শুরু হবে। জিটিভি ও বিটিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫