Skip to content

৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সাতক্ষীরা: ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সেদেশের পুলিশ। এসময় দু’টি জেলে নৌকাও হস্তান্তর করা হয়।

তিন মাস ১৮ দিন জেলে থাকার পর মঙ্গলবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হেমনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা।

এদের মধ্যে জেলে আব্দুল আমিন জানান, তিন মাস ১৮ দিন আগে তারা মংলা বন্দর সংলগ্ন এলাকায় রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।

শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর জানান, ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জি, সুন্দরবন কোস্টাল থানার ওসি আবু হাসান, ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মামুন ও শ্যামনগর থানার এসআই মুরাদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫