Skip to content

আজ থেকে শুরু রিলিজ স্লিপে আবেদন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) এবং একই শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আজ (১ মার্চ) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। চলবে ৮ মার্চ রাত ১২ টা পর্যন্ত।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ক) মেধা তালিকা স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থবা admissions.nu.edu.bd লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫