Skip to content

আদিত্যকে জাপটে ধরেছেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক ॥

মিষ্টি, সুখী ও আদুরে- আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর এমন টইটম্বুর ভালোবাসায় বুঁদ হয়ে আছেন! ‘ওকে জানু’ নামের একটি ছবিতে তাদেরকে প্রেমে পাগল এমন দুটি চরিত্রে দেখা যাবে।

ছবিটির প্রযোজক করণ জোহর সোমবার (২৯ ফেব্রুয়ারি) এর একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন টুইটারে। এতে আদিত্যকে জাপটে ধরে আছেন শ্রদ্ধা। মুম্বাইয়ে বিয়ের আগে একই ছাদের নিচে বসবাস করা এক তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তারা।

মনিরতœমের ব্লকবাস্টার তামিল ছবি ‘ওকে কাধাল কানমানি’র রিমেক এটি। হিন্দি রিমেকের চিত্রনাট্যে পরিচালক শাদ আলিকে সহায়তা করেছেন তিনি। ‘আশিকি টু’র (২০১৩) পর এ ছবির মাধ্যমে আবার জুটি বাঁধলেন আদিত্য-শ্রদ্ধা। এর গান লিখেছেন গুলজার, সংগীত পরিচালনায় এআর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫