Skip to content

জাবিতে প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ

স্টাফ রিপোর্টার ॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতের আগে সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা প্রয়াত শিক্ষকদের কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন।

এরপর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ঈমাম মো. আব্দুস সোবহান।

মিলাদ মাহফিলে সমাজ বিজ্ঞান অনুষদের প্রায় দেড় শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

ইতোমধ্যে সমাজ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষক মারা গেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫