Skip to content

তারকাদের বউকে পান মশলা থেকে দূরে থাকার আহ্বান!

বিনোদন ডেস্ক ॥

বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগণ, আরবাজ খান ও গোবিন্দকে পান মশলার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ না হওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লি সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১ মার্চ) এই চার তারকার স্ত্রী গৌরি খান, কাজল, মালাইকা আরোরা খান ও সুনিতা আহুজার কাছে চিঠি পাঠিয়েছেন দিল্লি স্বাস্থ্য বিভাগ।

শাহরুখপত্মি গৌরি খানের চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছে ছোট অনুরোধ। জনসাধারণের কথা চিন্তা করে শাহরুখ খানকে পান মশলার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ না হতে উৎসাহিত করবেন।’

গৌরির চিঠিতে আরও লেখা রয়েছে, ‘এর আগেও একবার আমরা (দিল্লি সরকার) কিং খানকে চিঠি পাঠিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো উত্তর পাওয়া যায়নি বরং ৫০ বছর বয়সী এই অভিনেতা এখনও পান মশলার বিজ্ঞাপন করছেন।’

ওই চিঠিতে বলা হয়েছে, পান মশলায় তামাক জাতীয় কিছু থাকে না। কিন্তু এতে ব্যবহৃত সুপারি ক্যান্সারের কারণ হতে পারে। বৈজ্ঞানিক গবেষনায় এটি প্রমাণিত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫