Skip to content

গাজীপুরে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হানিফ স্পিনিং কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে মাহমুদা আক্তার (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (০৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদা আক্তার রংপুরের কাওলিয়া থানার পূর্বরাজিব এলাকার আপেল মিয়ার স্ত্রী।

কারখানার সহকারী ব্যবস্থাপক শামীম মিয়া জানান, মাহমুদা আক্তার সকালে কারখানায় কাজে যোগ দেন। এর আধা ঘণ্টা পর অসাবধানতাবসত তার ওড়না কারখানার মেশিনে জড়িয়ে গুরুতর আহত হন।

পরে কারখানা কর্তৃপক্ষ তাকে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. পলাশ তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদা আক্তার সপরিবারে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় সুলতান মিয়ার বাড়িতে ভাড়া থেকে মৌচাক হানিফ স্পিনিং কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫